শালিখা মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শালিখায় “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ৮ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় শালিখা উপজেলার ৩নং আড়পাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরোজ আলী বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ট্যাগ অফিসার সহকারি যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল খায়ের,সহকারি প্রধান শিক্ষক সুরাইয়া পারভীন,ইউপি সচিব আব্দুর রহমান, শিক্ষক মাছুদুর রহমান, মোঃ আবু সেলিম, ইউপি সদস্য সাহেদ হাসান লিটন,আইভি বিশ্বাস,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া,সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ,ছাত্র প্রতিনিধি সোহাগ রেজা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তারুণ্যের ভাবনায় বাংলাদেশ কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে সকলের পরামর্শ লিপিবদ্ধপূর্বক শোনেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।