সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার অন্যতম সমন্বয়ক মোঃ মারুফ হোসেন সুকর্ন গুরুতর আহত হওয়ার প্রতিবাদে এবং যশোর-ঝিনাইদহ ও যশোর-খুলনা মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে শহরের পালবাড়ি মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খান এর নেতৃত্বে শান্তিপূর্ণভাবে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিগত ৩/৪ বছর পূর্বে যশোর-খুলনা মহাসড়ক সংস্কার করা হলেও নিম্নমানের বিটুমিন ব্যবহারের ফলে উক্ত মহাসড়ক ভেঙ্গে যান চলাচলের অনুপযোগী হয়ে গেছে। মহাসড়কের এই বেহালদশার জন্য প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনার জন্য বক্তারা শুধু গাড়িচালকদের দায়ী না করে প্রশাসনকেও দায়ী করেন। তারা অবিলম্বে যশোর-ঝিনাইদহ এবং যশোর-খুলনা মহাসড়ক সংস্কারের দাবি জানান। আগামী সাত দিনের মধ্যেও যদি সড়ক সংস্কারের কাজ শুরু না করা হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সড়ক ভবন ঘেরাও করবেন বলে হুশিয়ারি দেন।

উক্ত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার, মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, মূখ্য সংগঠক আল মামুন লিখন, যুগ্ম আহ্বায়ক সাইদ আহমেদ রিজভী, সংগঠক ইব্রাহিম খলিল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর