সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আশুগঞ্জে এক যুবকের রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইসমাইল (১৮) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে আশুগঞ্জ থানা পুলিশ।

সোমবার (০২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর প্রেমতলা এলাকায় একটি ব্যাগ কারখানায় এ ঝটনা ঘটে।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ কারখানার একটি রুমে ফ্যানের রডের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইসমাইলের মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ নিহতের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের সদর হাসপাতালে পাঠানোর জন্য থানায় নিয়ে আসা হয়।
নিহত ইসমাইল  উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের কালো মিয়ার তৃতীয় ছেলে। সে উপজেলার সদর ইউনিয়নের প্রেমতলা এলাকায় মনির মিয়ার বিল্ডিংয়ে কামাল মিয়ার ব্যাগ ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।
ঘটনার পর হতে কারখানার মালিক কামাল মিয়া সহ অন্যরা পলাতক রয়েছে।

তবে নিহতের  মায়ের  দাবি আমার ছেলে  ইসমাইলকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃসফিউল কবির বলেন,নিহতের ঘটনায় আশুগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি হত্যা নাকি আত্যহত্যা জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর