মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে যাত্রা শুরু করলো “আল-শিফা হসপিটাল”

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৫০৪ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

স্বল্পমূল্যে আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবার প্রতিশ্রæতি নিয়ে যশোর শহরের ঘোপ জেলরোডে যাত্রা শুরু করলো বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান “আল-শিফা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার”। রোববার (৫ জানুয়ারি) দুপুরে ফিতা কেটে হসপিটালটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, ড্যাব নেতা ডা. ফারুক এহতেশাম পরাগ, ডা. ওবায়দুল কাদের উজ্জ্বল, ডা. ওয়াহিদুজ্জামান আজাদ, ডা. আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান, ডা. সাইদুর রহমান, ডা. সাবরিনা শবনম, কানিজ ফাতেমা অ্যানি। এ সময় আরো উপস্থিত ছিলেন আল-শিফা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডা. শওকত পারভেজ, ব্যবস্থাপনা পরিচালক চঞ্চল হোসেন, ভাইস চেয়ারম্যান ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, পরিচালক জাহিদ হাসান, আশিকুর রহমান, আরিফুর রহমান, মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারবৃন্দ।

আল-শিফা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ভাইস চেয়ারম্যান ডা. হাফিজুর রহমান জানান, আমরা সব সময় প্রতিশ্রæতিবদ্ধ রোগীদের উন্নতমানের সেবা দিতে। নতুন বছরে আমরা আরো উন্নত স্বাস্থ্যসেবার ব্রত নিয়ে কাজ শুরু করেছি। আমাদের এখানে কম খরচে সর্বোচ্চমানের সেবা দেওয়া হবে। আমাদের হসপিটালটিতে আধুনিক চিকিৎসার বিভিন্ন যন্ত্রপাতি সজ্জিত স্থাপন করা হয়েছে। অবহেলিত বৃহত্তর জেলার মানুষের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর