সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা সদর থানার ওসির প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পঠিত

মাগুরা প্রতিনিধি :

 মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছে।

 মঙ্গলবার(৩ সেপ্টেম্বর)  দুপুরে ছাত্ররা মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে সাদিকুর রহমান খানের নেতৃত্বে  পুলিশ সুপারের কার্যালয়ে এসে  এ দাবি জানায়। তারা দাবি করেন মাগুরা সদর থানার ওসি মেহেদী রাসেল গত ৪ ও ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে মাগুরায়  যে হত্যাকান্ড, আটক ও নির্যাতন সংঘঠিত হয়েছে সেখানে গুলি ও নির্যাতনের নির্দেশদাতা হিসেবে তার প্রত্যাহার এবং উল্লেখিত দুদিনের ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে আসামীদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানায়।

 শিক্ষার্থীদের প্রতিনিধি সাদিকুর রহমান খান এ সময় সাংবাদিকদের বলেন, তাদের দাবি আগামী তিনদিনের মধ্যে মাগুরা সদর থানার ওসি মেহেদী রাসেলকে প্রত্যাহার করতে হবে। এ সময় তারা আরো বলেন তাদের এ দাবি  না মানা হলে কঠোর কর্মসুচি গ্রহন করা হবে ।

 মাগুরার সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মিনা মাহমুদা শিক্ষার্থীদের কথা শুনেন এবং খুব দ্রুত সময়ে মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর