সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে আজহারীর মাহফিল শেষে থানায় জিডির হিড়িক

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১২১ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

যশোরে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে এসে অসংখ্য মানুষের মোবাইল ফোন, স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জনুয়ারি) দিবাগত রাতে শহরতলী পুলেটহাটস্থ আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে। ঘটনার পর থেকে যশোর কোতয়ালী মডেল থানায় জিডি করতে রীতিমতো লাইন ধরেছেন ভুক্তভোগীরা।

শুক্রবার গভীর রাত থেকে শনিবার বেলা তিনটা পর্যন্ত স্বর্ণালংকার ও মোবাইল খোয়া যাওয়ার ঘটনায় ৩০০ জিডি হয়েছে বলে জানিয়েছেন যশোর কোতয়ালী মডেল থানার ডিউটি অফিসার শারমিন আক্তার। তিনি জানান, শুক্রবার রাত থেকে অসংখ্য মানুষ মোবাইল হারিয়ে যাওয়া বা চুরির ঘটনায় জিডি করতে আসে। তাৎক্ষণিক যারা মোবাইলের ডকুমেন্ট দেখাতে পেরেছে তারা জিডি করতে পেরেছেন। আর শনিবার সকাল থেকে রীতিমতো ভিড় লেগেছে। জিডির সংখ্যা আরও বাড়বে বলে জানান তিনি।

সরেজমিনে থানায় গিয়ে ভুক্তভোগীদেরও দেখা মিলে, মায়ের একটি গলার হার খোয়া যাওয়ার পর জিডি করতে আসেন ইব্রাহিম হোসেন নামে একজন। বউয়ের গলার চেইন হারিয়ে যাওয়ার পর থানায় জিডি করতে আসেন শহরতলী নওয়াপাড়া এলাকার বাসিন্দা হয়রত হোসেন। এ ছাড়াও এমন অনেকের সাথেই দেখা মিলে থানা এলাকায়।

শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা এনামুল হক বলেন, ওয়াজ মাহফিলে গিয়েছিলাম ইমান আমল ঠিক করতে। আর চোরেরা তাদের ব্যবসা খুঁজে নিলো। মাহফিলের মাঠেই হাজার হাজার মানুষের মোবাইল হারিয়ে যাওয়ার খবর শুনেছি। অনেকেই দূর দুরান্ত থেকে এসেছে, তাই জিডি করতে কাগজপত্র দেখাতে না পারায় জিডি করতে পারছে না।

যশোর কোতয়ালী মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মাহফিলে পাঁচ থেকে সাত লাখ মানুষের সমাগম হয়েছে। অসংখ্য মানুষের মোবাইল, স্বর্ণালংকারসহ মুল্যবান জিনিসপত্র হারিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। অনেকেই জিডি করছেন। কয়েকটি চুরির অভিযোগও পাওয়া গেছে।

উল্লেখ্য, আদ্-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত তিন দিনের তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন ছিলো শুক্রবার। এদিন রাতে বক্তব্য রাখেন মিজানুর রহমান আজাহারী। তার আসার খবরে নামে সমগ্র মাহফিল এলাকায় মানুষের ঢল নামে। শুক্রবার সকালে থেকেই শীত উপেক্ষা করে মানুষ জমায়েত হয়। বিকেলের পর থেকে সড়ক, মহাসড়কে শিশু, নারী, পুরুষের ঢল নামে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর