সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি গঠন সভাপতি খোন্দকার আবু নইম, সম্পাদক মো. বাকিবিল্লাহ

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৯০ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ত্রি-বার্ষিক ব্যবস্থাপনা কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সমিতির ব্যবস্থাপনা কমিটি ও কাল্ব কর্তৃপক্ষের আয়োজনে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে নির্বাচনী বিশেষ সভা ও ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিটির সভাপতি আবু মুসা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিটির অন্যান্য সদস্য মো. শিমুল হোসেন ও রওনক জাহান উপস্থিত ছিলেন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনারস প্রতিকের খোন্দকার আবু নইম সভাপতি ও মাছ প্রতিকে মো. বাকিবিল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।


কমিটিতে সহ-সভাপতি বই প্রতিকে শরিফুল ইসলাম, সদস্য আম প্রতিকের গোলাপী পারভিন, মোরগ প্রতিকে সাইফুল ইসলাম ও ঘুড়ি প্রতিকে মো. কামাল বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।


এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের মাগুরা জেলা শাহাজুল হক, শ্রীপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী, শ্রীপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, শ্রীপুর আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক নাজমুল হাসান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুকুল প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর