সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মোরেলগঞ্জে ইউএনও’র কম্বল বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৭২ বার পঠিত

শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা দেশের দক্ষিনাঞ্চলের নদীতীরবর্তী একটি উপকূলীয় উপজেলা। গতকাল থেকে পানগুছি নদীর দুপাশ ঘেষা মোরেলগঞ্জ উপজেলায় বেড়েছে শীতের তীব্রতা। এতে বিপাকে পড়েছেন উপজেলার হতদরিদ্র, ছিন্নমুল মানুষ।


সেইসব অসহায়,পথচারী,ভ্যানশ্রমিক, ছিন্নভিন্ন মানুষের মাঝে গতকাল (২ জানুয়ারি) বৃহস্পতিবার  রাতে কম্বল নিয়ে হাজির মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম।

শীত নিবারণের জন্য গায়ে গরম কাপড় জড়িয়ে আরামে ঘুমায় মানুষ। এমন কিছু মানুষ আছে গরম কাপড়ের অভাবে কোনো রকম রাত কাটায়।

উপজেলা নির্বাহী অফিসার মোরেলগঞ্জ  পৌর শহরের সেসব অভাবগ্রস্থ পথচারী,ছিন্নমূল ভ্যানচালক, দুস্থদের মাঝে এসব শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন।

এই শীতের রাতে একটি কম্বল পেয়ে অনেক অসহায় দরিদ্র মানুষগুলো শীত নিবারণের চেষ্টা করছেন।

মোরেলগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল ইসলাম  বলেন, শীতে কোনো দুস্থ পরিবার যেন শীতের কষ্ট না পায়, সে জন্য সরকারের পক্ষ থেকে মোরেলগঞ্জে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর