মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মোরেলগঞ্জে চাঁদাবাজ চক্রের হয়রানির প্রতিবাদে গ্রামবাসীদের মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ বার পঠিত

শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে ভূমিদস্যু ও চাঁদাবাজ একটি চক্রের হয়রানির হাত থেকে রক্ষা পেতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভূক্তভোগী গ্রামবাসীরা।
পঞ্চকরণ ইউনিয়নের সোনাখালী-পঞ্চকরণ ¯øুইজগেট সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টায় মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় পঞ্চকরন গ্রামের ভূক্তভোগী শতাধিক পরিবারের নারী পুরুষেরা।
মানববন্ধনে ভূক্তভোগীরা বলেন, এলাকায় কয়েক বছর পূর্বে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ওয়াবদা ভেরিবাঁধের রাস্তা নির্মাণ হয়। ওই রাস্তার দু’পারে ১৫/২০টি দোকান নির্মাণ করে স্থানীয় শ্রমিক শ্রেনীর মানুষেরা ব্যবসা করে আসছেন। যে কারনে ৭০টি পরিবারের হয়েছে কর্মসংস্থান।
এলাকার একটি প্রভাবশালী মহল জাহাঙ্গীর মীর ও তার ভাই মনিরুজ্জামান বাবুল মীর ওয়াবদার ওই জমি তাদের দাবি করে স্থানীয় এসব ব্যবসায়ীদের নিকট থেকে বিভিন্ন সময়ে হয়রানি করে ৩০ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। অথচ সরকারের নিকট থেকে তাদের দাবিকৃত জমির মালিকেরা একওয়ারকৃত ভর্তুকির টাকা অনেক পূর্বেই নিয়েছেন। এ চক্রটি নতুন করে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে জমির টাকা দাবি করে বিভিন্ন সময় আদায় করছেন মোটা অংকের টাকা। টাকা না দিলে মারপিট ভয়ভীতি সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে স্থানীয়দের হয়রানি করছেন।

ভূমিদস্যু এ বাহিনীকে অবিলম্বে গ্রেফতারসহ তাদের হাত থেকে রক্ষা পেতে উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভূক্তভোগী পরিবারগুলো। মানববন্ধনে এ সময় বক্তৃতা করেন ব্যবসায়ী বাবুল খান, প্রতিবন্ধী নূরুল ইসলাম শিক্ষক ফয়সাল তালুকদার, অলিদ মাল, প্রভাষক সোহেল তালুকদার, দুলাল ভান্ডারি, ইব্রাহিম শেখ, ইমাম ছাদেকুল ইসলাম, এনছান খান, পারভিন বেগম, ফজিলা আক্তার লাকিসহ একাধিক ভূক্তভোগীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর