সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে “মানুষের পাশে আমরা”র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২০০ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

যশোরের “মানুষের পাশে আমরা” স্বেচ্ছাসেবী সংগঠন এই শীতে অসহায়, গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য মাসব্যাপি শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করেছে। বুধবার (১ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব যশোরের কনফারেন্স রুমে সংগঠনটির উদ্যোগে শতাধিক শীতার্থ মানুষের মাঝে কর্মসূচির অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, বাংলার ভোর পত্রিকার সম্পাদক (এইচআর) আব্দুল ওয়াহাব মুকুল, দৈনিক স্পন্দন পত্রিকার প্রধান ফটো সাংবাদিক মনিরুজ্জামান মুনির প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘মানুষের পাশে আমরা’ যশোর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আদ্রিব জামান বর্ণ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অনিক পারভেজ, দপ্তর সম্পাদক প্রেম সাহা, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, কোষাধ্যক্ষ নাশিতা নিশাত অর্থি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক লামিয়া হোসেন, সদস্য সচিব সানজিদা আফরিন, সদস্য তাহমিদ আনজুম অংকুর, ফারহান সিদ্দিক, সিফাত,বিজয়, ফয়সাল, ফুহাদ, আপন, নাবিহা তাসনিম, তানিসা, বাধন, ইয়ামিন প্রমুখ ।

সংগঠনটির নেতাকর্মীরা জানিয়েছেন, এই শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির প্রথম দিন শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সংগঠনের ধারাবাহিক সমাজসেবা কার্যক্রমের অংশ হিসেবে শীতকালে গরীব-দুঃখী মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়ন করার জন্য এই কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকে এমন মানবিক নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর