মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৮৮ বার পঠিত

রাইসুল ইসলাম অপু ,যশোর প্রতিনিধি:

যশোরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

 

কর্মসূচির মধ্যে সকালে শহরের লালদীঘিপাড় দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, শহরের কারবালায় শায়িত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

 

এসকল কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালাম আজাদ।

 

সম্মানিত অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী রবু, মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু ও হাবিবুল ইসলাম কচি, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বাবুল, সাবেক সহসভাপতি জাহিদুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, সহসভাপতি খান আলী রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ, সাদ্দাম হোসেন, আরিফুর রহমান সাগর, ওমর ফারুক রুম্মন, প্রচার সম্পাদক রাজিবুল হক তুর্য, সদর উপজেলা আহবায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন, নগর কমিটির যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন ও সদস্য সচিব মাসুদ কায়সারসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর