সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নারী ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলায় সংরক্ষিত ওয়ার্ডের এক নারী ইউপি সদস্যকে দলবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। তার ছেলের দাবি ধর্ষণের ভিডিও ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। দেওয়া হয়েছে হুমকি ধমকিও। শুক্রবার (২৮ ডিসেম্বর) সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নারী ইউপি সদস্য বাসনা মল্লিক।

বাসনা মল্লিকের ছেলে রিংকু মল্লিক ও স্বজনরা জানান, নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নির্বাচিত সদস্য ছিলেন বাসনা মল্লিক। গত বুধবার বিকেলে টিসিবির মালামাল দিয়ে বাড়ি ফেরার পথে রাজিবুল নামে একজন তাকে ফোন দিয়ে পাওনা টাকা নিতে ডাকে। সেখানে যাওয়ার পর রাজিবুলসহ কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে এবং দুই লাখ দাবি করে। বাসনা মল্লিক বিষয়টি জানিয়ে দেবে বললে তাকে হুমকি ধামকি দেয়া হয় এবং মুখে বিষ ঢেলে দেয়া হয়। বাড়ি ফিরে তিনি ভয়তে কাউকে কিছু বলেননি। অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তিনি ছেলের কাছে তার ওপরে নির্যাতনের বর্ণনা ও জড়িতদের নাম বলেন।

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয়। এরপর ময়নাতদন্ত শেষে বিকেলে চারটার দিকে তার লাশ নিয়ে যান স্বজনরা। তারা এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর