রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সভায় চেয়ার টেবিল ও কাপড় জোগাড় করে না দেওয়ার আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী বিশ্বাস কে কিল ঘুষি ও শারীরিক লাঞ্ছিত করেছে ওয়ার্ড বিএনপি’র সভাপতি আকবর আলী। এঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মারধরের শিকার প্রধান শিক্ষক হযরত আলী জানান গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ২ নং ওয়ার্ড বিএনপি’র যৌথ কর্মী সভার আয়োজন করেন সভায় বিদ্যালয়ের চেয়ার-টেবিল ও পর্দাসহ বিভিন্ন জিনিষপত্র চায় আয়োজকরা। কিন্তু প্রধান শিক্ষক আসতে সামান্য দেরি হওয়ায় ওয়ার্ড বিএনপির সভাপতি তাকে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে তাকে কিল-ঘুষি মারতে থাকেন। এরপরে এনে দিয়ে কোন রকম রক্ষা পান ওই শিক্ষক। এঘটনার পর প্রধান শিক্ষক নিরাপত্তা হীনতায় আছেন বলে জানান।
কেউ হুমকি দিচ্ছে কিনা জানতে চাইলে তিনি জানান এবিষয়ে বাড়াবাড়ি করলে এলাকায় থাকতে দিবে না বলে হুমকি দিয়েছে। এঘটনায় প্রধান শিক্ষক অপমান ক্ষোভ আর লোকলজ্জায় কাউকে কিছু না জানিয়ে নিরব থাকলেও বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান গত ৫ আগষ্টের পর ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর আলী বেপরোয়া হয়ে উঠেছে মানুষ কে মানুষ মনে করছে তিনি দলীয় প্রোগ্রাম এ চেয়ার টেবিল কাপড় না দেওয়ায় একজন প্রধান শিক্ষক কে প্রকাশ্যে মারধর করা উচিত হয়নি এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান এলাকাবাসী।
এবিষয়ে জানতে অভিযুক্ত বিএনপি নেতা আকবর আলী কাছে জানতে চাইলে তিনি মারধরের কথা অস্বীকার করেন।
নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম মুঠোফোনে জানান তিনি মারধরের ঘটনার কিছুই জানেন না। যদি এমন ঘটনা ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর আলী করেন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির প্রোগ্রাম এ চেয়ার টেবিল কাপড় জোগাড় করার দায়িত্ব ওই শিক্ষকের কিনা জানতে চাইলে তিনি জানান অবশ্যই না। তিনি আরো জানান আমরা কোন অন্যায় কে ছাড় দিবো না কেউ যদি দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবো।
মারধরের ঘটনায় আন্দোলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি উপজেলা সহ-শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান মারধরের ঘটনা জেনেছি প্রধান শিক্ষক লিখিত অভিযোগ দিলে উর্ধতন কতৃপক্ষ কে জানাবো।