সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আধিপত্য নিয়ে যশোরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা নিক্ষেপ, দোকান ভাংচুর ও কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে ও বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার বাগআঁচড়া বাজারের ময়ূরী সিনেমা হলের সামনে দু’দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

 

প্রতাক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বাগআঁচড়ার ইসমাইলের ছেলে যুবদলের বহিষ্কৃত কর্মী (জেলা বিএনপির ২২ শে ডিসেম্বর প্রেস রিলিজে সনাক্ত) মাসুদ ও সাতমাইল এলাকার কপিল উদ্দীনের ছেলে যুবদল কর্মী বাবর আলী বাবু দু’জনই বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের অনুসারী। তাদের দু’জনের মধ্যে যুবদলের আগামী কমিটিতে পদ ও মাটি বিক্রি কেন্দ্র করে পূর্ব শত্রুতা ছিল। তারই জেরে মঙ্গলবার মাসুদের নেতৃত্বে বাবুকে বাগআঁচড়া বাজারে গতিরোধ করে মারধোর করে বাবুর কাছে থাকা ২০ লাখ টাকা ছিনিয়ে নেয়। বাবুর পক্ষের নেতাকর্মী খবর পেয়ে রাত ১২ টার দিকে মোটর সাইকেল বহর নিয়ে ময়ূরী সিনেমা হলের সামনে এসে মাসুদের বাবা ইসমাইলের দোকানঘর ভাংচুর করে কয়েক রাউন্ড গুলিবর্ষনসহ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

 

পরে বৃহস্পতিবার সকালে আবারও একটি মোটরসাইকেল বহর মতি ও রিয়াজের নেতৃত্বে এসে মাসুদের বাড়িতে হামলা চালিয়ে কয়েকটি বোমা নিক্ষেপ করে চাইনিজ কুড়াল দিয়ে দু’টি মোটরসাইকেল কুপিয়ে চলে যায়।

 

এ ব্যাপারে বাবু জানান, বুধবার রাতে মাসুদ আমার মোটরসাইকেল গতিরোধ করে জোরপূর্বক মারধর করে ২০ লাখ লাকা ছিনিয়ে নেয়। পরে ঘটনাটি আমাদের নেতাকর্মীদের জানালে তারা মাসুদের বাড়ির সামনে গিয়েছিল শুনে আমি ও মতি গিয়ে তাদের ফিরিয়ে এনেছি। রাতে ও সকালে তারা নিজেরা বোমা মেরে গাড়ি ভাংচুর করে এখন আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোনো অভিযোগ বা মামলা হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর