সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

দেশের স্বার্থে জাতীয় ঐক্যের ব্যাপারে কোন ছাড় নয় – ডা. শফিকুর রহমান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

রাইসুল ইসলাম অপু ,যশোর প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা বিফল হতে দেয়া হবে না। দেশের স্বার্থে জাতীয় ঐক্যের ব্যাপারে কোন ছাড় নয়। বয়স্ক এবং তরুনদের সমন্বয়ে যে দেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ সেই দেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াবে। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর যারা জীবিত আছেন সবাই আমাদের হৃদয়ের স্থানে থাকবে।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে যশোর শহরের একটি অভিজাত হোটেলে সুধী সমাবেশে বক্তৃতাকালে এসব কথা বলেন জামায়াত আমীর।

জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আজীজুর রহমান।

সমাবেশে যশোর আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট, আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রæপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন, লেখক, গবেষক বেনজীন খান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মোঃ মাহবুব মুর্শিদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এএইচএম আহসান হাবীব, শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর