সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে বিএনপি’র প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

 

মাগুরার শ্রীপুরে আগামী ২৯ ডিসেম্বর রবিবার মাগুরা জেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী সালিমুল হক কামাল ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য সচিব মো. রবিউল ইসলাম নয়নের মাগুরায় আগমন উপলক্ষে শ্রীপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় শ্রীপুর ব্রীজ সংলগ্ন জনতা ব্যাংকের সামনে এ প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

প্রস্তুতিমুলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিন।শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখছেন শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি শিকদার মঞ্জুর আলম, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার খলিলুর রহমান, মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জহুরুল হক মিলন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি টুকু খানা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান টোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ফারুক আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত মোল্যা প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর