মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক পরীক্ষার প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে খামারপাড়া কিন্ডারগার্টেন স্কুল মাঠ প্রাঙ্গণে এ ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খামারপাড়া কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মো. আব্দুল আজিজ।

খামারপাড়া কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক মো. তৈয়বুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন খামারপাড়া এসআই আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা আব্দুল গাফফার, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোল্লা মিজানুর রহমান, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও ৮৭ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিয়ার রহমান, খামারপাড়া এসআই আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহায়মেনুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব ও বিশিষ্ট সমাজসেবক জোয়ার্দার শাহ আলম তুফান, বীর মুক্তিযোদ্ধা ও স্কুল পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য গোলাম মোস্তফা সরদার, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার, বীর মুক্তিযোদ্ধা হাজী শহীদুর রহমান মিয়া, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মো. রকিব হোসেন, বিশিষ্ট সমাজসেবক শিকদার মিজানুর রহমান প্রমুখ।