সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মীর আত্মসমর্পণ

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

রাইসুল ইসলাম অপু ,যশোর প্রতিনিধি :

নাশকতার পৃথক মামলায় যশোরের আদালতে আওয়ামী লীগের ১৬৭ জন নেতাকর্মী আত্মসমর্পণ করেছেন।

 

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্নসমর্পণের পর তাদের জামিন না মজ্ঞুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও মামলার অন্যান্য আসামিরা দ্রুত আত্মসমর্পণ করবে বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা।

আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছে যশোর সদরে ২০, অভয়নগরে ১০৫ ও কেশবপুরের ৪২ জন।

 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কবির হোসেন জনি এ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা থাকায় তারা জামিন পাননি। ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাবেন তিনি। এছাড়া মামলার অভিযোগের সাথে তথ্য উপাত্তের বিস্তর ফারাক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 

এদিকে জেলা আওয়ামী লীগ সূত্র থেকে জানা গেছে, ঢালাওভাবে মামলা ও গণগ্রেপ্তারের প্রেক্ষিতে দলটির নেতাকর্মীরা আদালতে আত্মসমর্পণ করে স্বেচ্ছায় কারাবরণের সিদ্ধান্ত নিয়েছেন। পর্যায়ক্রমে অনেক নেতাকর্মী এভাবেই আত্মসর্ম্পণ করবে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর