সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর(মাগুরা) প্রতিনিধি

 

 

মাগুরার শ্রীপুরে আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার প্রকাশ করা হয়েছে। বোরবার সকালে শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়৷ এ সময় বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন ঢাকা, বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে অর্থ, সনদপত্র প্রদান এবং খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা গঠিত ৮৭ ফাউন্ডেশনের বিশেষ ব্যক্তি কর্তৃক ২০ জন কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির টাকা প্রদান করা হয়।

 

শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শিকদার মঞ্জুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান।

 

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার খলিলুর রহমান, ফেয়ার ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থার মহাসচিব মো. শামীম রেজা, উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন মহসচিব ও শ্রীপুর সেন্টাল কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ শিশির শিকদার, শ্রীপুর আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ মঈদুল ইসলাম, মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার, শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুল পরিচালনা পর্ষদের সদস্য সর্দার গোলাম মোস্তফা, শ্যামা প্রসাদ অধিকারী প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর