সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে শীতার্তদের মাঝে ইয়ামাহা রাইডার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

কনকনে শীত ও পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। প্রতি বছরই শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় মানুষের হাড় কাঁপানো কষ্ট। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের সদস্যরা।

 

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে শহরের রেলস্টেশন, মুজিব সড়ক, মনিহার এলাকা সহ বিভিন্ন স্থানে ঘুমন্ত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে সংগঠনের সদস্যরা। শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দিয়েছে কম্বল।

শীতবস্ত্র বিতরণকালে ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন আলম পিয়াল জানান, ইয়ামাহা রাইডার্স ক্লাব প্রতিষ্ঠাকাল থেকেই দেশের প্রাকৃতিক দুর্যোগ- মহামারিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে।

প্রতিবছরের মতো এ বছরও শীতবস্ত্র বিতরণ করছে তারা।

তিনি আরো বলেন, আমরা তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে নানা অভিজ্ঞতা অর্জন করি। কেউ কেউ চোখ ভেজা কণ্ঠে ধন্যবাদ জানায়, আবার কেউ নিঃশব্দে প্রার্থনা করে। অনেকে মাথায় হাত দিয়ে দোয়া করে ‘বাবা অনেক বড় হও তোমরা’। তাদের এই অনূভুতি দেখে আমাদের কষ্ট সব হারিয়ে গেছে। এটি কেবল একটি সামাজিক দায়িত্ব পালন নয়, বরং ইয়ামাহা রাইডার্স ক্লাব এর মানবিক মূল্যবোধের প্রতিফলন।

তাদের এই ধরনের কাজে সর্বদা সহযোগিতা করার জন্য তিনি এসিআই মটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, আর এস এম সাউথ জোনের তানভীর সজীব, টেরিটোরি ম্যানেজার জহিরুল ইসলাম সুজন, এস আর অরিয়ান মোটরস এর ডিলার আবিদ রিফাতকে ধন্যবাদ জানান।

ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের মডারেটর শরীফ বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। তারই অংশ হিসেবে আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। শহরের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে ১০০ শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছি। আগামীতেও আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর