সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে লাইনে দাড়িয়েও প্রকৃত কৃষকেরা পাচ্ছে না সার

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

 

 

মাগুরার শ্রীপুরে গম, রসুন, পেঁয়াজ, মসুরিসহ রবি মৌসুমের ফসলের জন্য লাইনে দাড়িয়েও সার পাচ্ছে না প্রকৃত কৃষকেরা৷ ডিলারের যোগসাজশে স্লিপের মাধ্যমে বস্তা বস্তা সার সার নিচ্ছে প্রভাবশালীরা। শনিবার সকালে সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা যায় উপজেলার কালিনগর বাজারে সরকার অনুমোদিত বি,সি,আই,সি সার ডিলার মেসার্স হোসেন এন্ড সন্স ট্রেডার্সে গিয়ে।

 

 

কৃষকদের অভিযোগ, আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও কোন সার পাচ্ছি না। কিন্তু ডিলারের যোগসাজশে ভ্যানকে ভ্যান সার সার বোঝায় করে চলে যাচ্ছে। সার পাবো কি না তাও জানি না। আমরা কোন সময়ই ঠিক মত সার পাই না।

 

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেসার্স হোসেন এন্ড সন্স ট্রেডার্সের স্বত্বাধিকারীরা কাজল বলেন, আমি এবারের বরাদ্দে ৪’শ বস্তা সার পেয়েছি। স্লিপের মাধ্যমে কোন সার দিচ্ছি না। সঠিক নিয়মেই সার দেওয়া হচ্ছে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর