শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শালিখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার তালখড়ী হাস্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সোহেল মুন্সী৷ এতে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফ্রান্সের মাধ্যমে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, সহসভাপতি কায়জার হোসেন,মাগুরা সদর উপজেলা যুবদলের আহবায়ক সৈয়েদ কুতুব উদ্দিন রানা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম আবু তাহের সবুজ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তিতাশ বিশ্বাস,যুবদল নেতা মহাসিন মোল্যা,মাজেদুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা অরুপ সাহা ও শাহাদ আলী বিশ্বাস৷