সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে চার সাংবাদিকসহ ৩৭ জনের নামে নাশকতা মামলা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছায় অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে চার সাংবাদিকসহ ৩৭ জনের নামে মামলা হয়েছে। গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় ঝিকরগাছা উপজেলার নওয়াপাড়া গ্রামের হযরত আলীর ছেলে স্বেচ্ছাসেবক দলের সদস্য সোলাইমান হুসাইন এ মামলাটি করেছেন।

 

মামলায় চার সাংবাদিক হলেন দৈনিক কল্যাণের আবুল কালাম আজাদ, কালবেলার শাহ জামাল শিশির, দৈনিক স্পন্দনের আবু সাইদ মিলন এবং দৈনিক নওয়াপাড়ার একরামুল হক খোকন।

 

এ ঘটনায় ঝিকরগাছা প্রেসক্লাব নেতৃবৃন্দ নিন্দা জানিয়ে ও মামলা প্রত্যাহারের দাবিতে বিবৃতি দিয়েছেন ঝিকরগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমামুল হাসান সবুজ, সাবেক সাধারণ সম্পাদক ইমরান রশীদ, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, আতাউর রহমান জসি, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান কামাল, আবুল কাশেম, এম আর মাসুদ, তারিক মোহাম্মদ, আলমগীর হোসেন, শাহিনুর রহমান, জুলফিকার আলী ভুট্টো, ইসমাইল হোসেন, কাজী ইদ্রিস আলী, মহসিন আলম, আবিদুর রহমান, আফজাল হোসেন চাঁদ, রেজওয়ান বাপ্পি, মোহাম্মদ আলী জিন্নাহ এবং রাফিউল ইসলাম।

 

উল্লেখ্য এই মামলায় ঝিকরগাছা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এই মামলার আসামি এহতেসাম হামিদ রাজু ও শাওন রেজা খোকাকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে।

 

মামলায় বাদী উল্লেখ্য করেছেন, তিনি একজন ব্যবসায়ী এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য। আসামিরা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতৃবৃন্দ। তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য নানা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করে আসছিল। তারই অংশ হিসেবে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে ঝিকরগাছা উপজেলা স্মৃতিস্তম্ভের ব্যানারে লাল রঙ দিয়ে স্প্রে করে ‘জয় বাংলা’ লিখে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হলে বাদীসহ তার দলীয় লোকজনদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়।

১৭ ডিসেম্বর বিকেল ৫টার দিকে প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফেরার পথে বাদী আসামিদের দেখতে পান। এরপর তার পরিচিত লোকজনদের সাথে নিয়ে ঝিকরগাছা থানাধীন জয়কৃষ্ণপুর জামতলা মোড়ে পৌঁছানো মাত্র তাদের লক্ষ্য করে দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ বোমাসাদৃশ্য জব্দ করে।

 

এদিকে এই মামলায় চারজন সাংবাদিককে আসামি করায় সাধারণ মহলে নানা সমালোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মামলার আসামি করায় সাংবাদিকরাও নিরাপত্তাহীনতায় ভুগছে।

 

এবিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, তদন্তসাপেক্ষে দোষিদের শাস্তির ব্যবস্থা করা হবে। অযথা কেউ হয়রানি হবেন না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর