সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আশুগঞ্জের সাংবাদিক গোলাম সারোয়ারের ইন্তেকাল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

দ্যা এশিয়ান এইজ পত্রিকার আশুগঞ্জ প্রতিনিধি সাংবাদিক গোলাম সারোয়ার আমাদের মাঝে আর নেই। সে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার  কাঞ্চন নামক এলাকায় একটি দাওয়াতে গিয়ে সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে ইউএস বাংলা হাসপাতালে ভর্তি হন এবং  চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টায় মৃত্যু বরণ করেছেন ইউএস বাংলা হাসপাতালে ভর্তি হন গোলাম সারোয়ার  ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজশুক্রবার-(২০ ডিসেম্বর)সকাল সাড়ে ১০টায় হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুর খবরটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে। Yবীয়তার সুবাদে আমরা দুজন-দুজনকে মামা-ভাগ্নে বলে সম্বোধন করতাম। মাঝে মধ্যে নয় বরং প্রায়শই মামু-ভাই ডেকে ছলচাতুরী করতাম। তার কাছে যে কোন কাজে সহায়তা চাইলে হাসিমুখে সে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। এইতো কিছুদিন আগে ও তার সাথে আমার দেখা হয়েছিল তার বাসা সংলগ্ন লন্ড্রির দোকানে। নিজের পারিবারিক কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম। মনে হচ্ছে এটাই তার সাথে আমার শেষ কথা বলা। তার মৃত্যুটাকে কিছুতেই যেন মেনে নেওয়া যাচ্ছেনা। বারবার শুধু তার সাথে বহু স্মৃতি বিজড়িত কথা ও ছবি তোলার বিষয় মনে ভীষন দাগ কেটে যাচ্ছে।

গত ২৩ নভেম্বর একটি বিষয়ে তার কাছে সাহায্য চাইতেই হ্যাঁ বলে দেয়। আজ সে মানুষটি দুনিয়ার মায়া ত্যাগ করে পারপারে চলে গেছে।

মৃত্যু কালে সে স্ত্রী ও দুটি ছেলে সন্তানের পাশাপাশি অসংখ্য বন্ধ -বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

কার বড় ছেলে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ে তৃত্বীয় শ্রেনীর শিক্ষার্থী ও ছোট ছেলে এখনো স্কুলে ভর্তি হননি। সদা হাস্যজ্বল প্রিয় সারোয়ার ভাইকে আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌসের উচ্চ মোকাম নসিব করুন। আমিন। শুক্রবার সকালে মরদেহ আশুগঞ্জ আনা হবে এবং সকালে সাড়ে ১০টায় হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

জানাযা শেষে তার নিজ গ্রাম নরসিংদী জেলার রায়পুরায় দাফন করা হবে।

মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তার আশুগঞ্জ উপজেলার সাংবাদিক সহকর্মী,  জেলার সাংবাদিক সমাজ, রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এবং সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এছাড়া তার কর্মস্থল ফিরোজ মিয়া সরকারি কলেজ কর্মচারী পরিষদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

মহান রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করুক এবং তার শোক সন্তপ্ত পরিবার যেন তার শোক সইতে পারে,সে তৌফিক দান করুক। আমি তার শোকশন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও  সমবেদনা জ্ঞাপন করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর