সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোর সাংবাদিক ইউনিয়নের সদস্যপদ পেলেন নয়জন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২১২ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

নয়জনকে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সদস্যপদ প্রদান করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সংগঠনের নির্বাহী কমিটির সভায় পাঁচজনকে সদস্যপদ প্রদান করা হয়। এর আগে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় আরও চারজনকে সদস্যপদ প্রদান করা হয়। এছাড়া একজনের সদস্য পদের স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়।

 

সদস্যপদ প্রাপ্তরা হলেন মোহাম্মদ হাকিম, দেবু মল্লিক, রুহুল আমিন, রেজওয়ান হক বাপী, আশিকুর রহমান শিমুল, আসাদুজ্জামান পাভেল, এনামুল হক, রাইসুল ইসলাম অপু ও আব্দুল্লাহ আল মামুন।

এছাড়া ইলিয়াস সাজু বাদশার সদস্য পদের স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়।

 

এদিকে, দেবু মল্লিককে ইউনিট চিফ করে যশোর সাংবাদিক ইউনিয়নের দৈনিক রানার ইউনিট অনুমোদন দেয়া হয়।

 

বুধবার জেইউজে কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন জেইউজে সভাপতি মনোতোষ বসু। সাধারণ সম্পাদক এইচ আর তুহিনের পরিচালনায় বক্তৃতা করেন সহ-সভাপতি প্রদীপ ঘোষ, যুগ্ম সম্পাদক ইমরান হাসান টুটুল, কোষাধ্যক্ষ সফিক সাঈদ, নির্বাহী সদস্য জয়ন্ত বসু ও রেজাউল করিম রুবেল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর