সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে অসহায় বৃদ্ধার জমি দখল করে নেওয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

যশোরের চৌগাছা উপজেলার লস্করপুর গ্রামের অসহায় এক বৃদ্ধার জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই জমিতে খুঁটি পুঁতে ঘিরে নেওয়া হয়েছে। এর প্রতিবাদ করায় ভুক্তভোগী জাহানারা বেগমের পুকুর থেকে মাছ লুট ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী নারী।

 

গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতার প্রভাব দেখিয়ে তার জমি দখল করে নেওয়ার অভিযোগ করেছেন জাহানারা বেগম। তিনি চৌগাছা উপজেলার লস্করপুর গ্রামের সহিউদ্দিন বিশ্বাসের মেয়ে।

 

ষাটোর্ধ্ব জাহানারা বেগম জানান, তিনি চৌগাছা উপজেলা লস্করপুর গ্রামের ৫১৬ দাগের ১ একর ৭৪ শতক জমির মধ্যে ৮৭ শতক পৈতৃক জমি ১৯৬৯ সাল থেকে ভোগদখল করে আসছেন। চৌগাছা-ঝিকরগাছা সড়ক সংলগ্ন লম্বা পূর্ব-পশ্চিম ওই জমির যাবতীয় দলিল-দস্তাবেজ তার কাছে রয়েছে। ওই জমির বাকি ৮৭ শতক অংশ উত্তর পাশে মহিউদ্দিন ও রবিউল ইসলামের দখলে ছিল। রবিউল ইসলাম মারা যাওয়ার পর তার অংশ ওয়ারিশরা পান। জয়নুদ্দিন ওয়ারিশদের একজন। তিনি ১৬.৮০ শতক অংশ পান।

 

জাহানারা বেগম অভিযোগ করেন, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর জয়নুদ্দিনসহ তার লোকজন নিয়ে তার জমি দখলের চেষ্টা করেন। তিনি ১৬.৮০ শতক জমি বিক্রির নামে খুঁটি পুঁতে রেখেছেন। আদালতে মামলার পরিপ্রেক্ষিতে ওই জমিতে স্থিতাবস্থা জারি রয়েছে। তারপরও তারা জমিতে বালু ফেলে ভরাট করছেন। এর প্রতিবাদ করায় জয়নুদ্দিন ও তার দুই ছেলে জেমস ও প্রিন্সসহ তাদের লোকজন জাহানারা বেগমের পুকুর থেকে প্রায় দুই লাখ টাকার মাছ লুট করে নিয়ে যান। জমি নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দিচ্ছেন।

এ ঘটনায় থানায় জিডি করেছেন জাহানারা বেগম। মেয়ে নিয়ে তিনি এখন জীবন শঙ্কায় ভুগছেন।

 

তবে জয়নুদ্দিন দাবি করেছেন, ওই জমির মালিকানা তার। তিনি নিজের জমি ঘিরেছেন। আদালতের স্থিতাবস্থার আদেশ প্রসঙ্গে তিনি দাবি করেন, এ ধরনের কোনো আদেশ তিনি পাননি।

 

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পায়েল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একজন তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর