রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি :
সুসজ্জিত মঞ্চে হাটু গেড়ে বসা গুটি কয়েক মানুষ। সবার পরণে সাদা পায়জামা, মাথায় টুপি। মঞ্চটির একটি কোণে সুসজ্জিত ডায়েস। ডায়েসের দু’ পাশে ইসলামিক স্টেট (আইএস) নামে একটি জঙ্গি সংগঠনের পোশাক সাদৃশ্য পরিধান করে দুই ব্যক্তি অস্ত্র সাদৃশ্য বস্তু হাতে দাঁড়িয়ে। প্রায় একই ধরণের সাদা পোশাক পরহিত আরেকজন ডায়েসে দিচ্ছেন বক্তব্য। বক্তব্য মাঝে মাঝে ‘আল্লাহ আকবর’ উচ্ছ্বারণ করে স্লোগানও দিচ্ছেন উপস্থিত দর্শনার্থীরাও।
আরবিতে বক্তব্য দেওয়া ৫ মিনিট ৫০ সেকেন্ডের এমন একটি ভিডিও বুধবার (১৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা রাতে রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি যশোর সদর উপজেলার রামনগর রাজারহাট এলাকার জামিয়া ইসলামিয়া মাদ্রাসার। গত ১৭ ও ১৮ ডিসেম্বর মাদ্রাসাটিতে বার্ষিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি নাটকের দৃশ্য।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি লুৎফর রহমান ফারুকী বলেন, সদর উপজেলাতে অনেক সুনামের সঙ্গে মাদ্রাসাটি পরিচালিত হয়। এই মাদ্রাসায় মক্তব, হেফজ, কিতাব ও নাজিরা বিভাগসহ চারটি বিভাগের সাড়ে চার শ’ শিক্ষার্থী পড়াশোনা করে। প্রতি বছরে ন্যায় এবারেও চলতি মাসের ১৭ ও ১৮ ডিসেম্বর মাদ্রাসাতে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গজল, বাংলা, আরবি, হামদসহ বিভিন্ন প্রতিযোগিতা হয়। ঔই অনুষ্ঠানে ইসরাইলরা যেভাবে ফিলিস্তিন মুসলমানের উপর নির্যাতন করছে সেটা নিয়ে একটি নাটক মঞ্চস্থ হয়। কিতাব বিভাগের তিন শিক্ষার্থী নাটকটি মঞ্চায়ন করে। ওদের মধ্যে একজন ফিলিস্তিন নেতা সেজে আরবিতে বক্তব্য দেয়। পাশে প্লাসিক ও কাঠ দিয়ে বানানো অস্ত্র নিয়ে দুই জন দাড়ানো। এটা শুধু মাত্র অভিনয়। এই ভিডিওটি অনেকেই ভিন্ন উদ্দেশ্য অপপ্রচার চালাচ্ছে। আসলেই তেমন কিছু বিষয় না।
এদিকে ভিডিওটি নিয়ে রীতিমতো ফেজবুকে তোলপাড় সৃষ্টি হয়েছে। নেটিজেনরা সমালোচনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা শঙ্কা প্রকাশ করছেন।
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, ভিডিওটি যশোরের একটি মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানে যেমন খুশি, তেমন সাজো একটি নাটকের অংশ। অনুষ্ঠানে তারা নকল অস্ত্র বানিয়ে উপস্থাপন করে। তার পরেও ভিন্ন কোন উদ্দেশ্য আছে কিনা সেটি তদন্ত করা হবে।