সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক জনি বহিস্কার

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনিকে বহিস্কার করা হয়েছে।যুবদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছে। একই সাথে জনির সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলা বিএনপি ও যুবদল সূত্রে জানা গেছে, এক সময়ে এসকেন্দার আলী জনি জেলা বিএনপির পার্টি অফিস দেখা শোনা করতেন। পরে তিনি যুবদলের পদ পান। এরপর থেকেই জেলা যুবদলের প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনি জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানাকে নিয়ে তার ব্যবহৃত ফেসবুক আইডিতে আপত্তিকর তথ্য উপস্থাপন করে পোস্ট করতেন। সম্প্রত্তি জনি জেলা যুবদলের সভাপতি ও সম্পাদকতে ইঙ্গিত করে ৫ আগস্ট রাজনীতিক পটপরিবর্তনের পর ঢাকাতে তারা সম্পদ গড়েছেন এমন পোস্ট করেন। যদিও নানা আলোচনা ও সমালোচনার মুখে পড়ে জনি পোস্টটি ডিলেট করেন। এছাড়া রাজনীতিক পটপরিবর্তনের পর রাজনীতিক প্রতিশোধ পরায়ণ হয়ে তিনি হামলা ভাংচুরের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

 

এই বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা বলেন, ‘বিভিন্ন সময়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে জনি আপত্তিকর পোস্ট করতেন। এছাড়া তার বিরুদ্ধে রাজনীতিক প্রতিশোধ পরায়ণ হয়ে হামলা ভাংচুরের অভিযোগও রয়েছেন। এসব অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবুর সুপারিশের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদল এ সিদ্ধান্ত নিয়েছে।

 

যশোর জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবু বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নেই। কেন্দ্রীয় নির্দেশনাই রয়েছে বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের কোনো ব্যক্তি যদি এমন ধরণের কোনো কর্মকান্ড করে তাহলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা এবং প্রয়োজনে আইনি ব্যবস্থার আওতাভুক্ত হবেন বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।

 

এই বিষয়ে যুবদল নেতা জনির মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে মঙ্গলবার রাতে জনির ব্যবহৃত ফেসবুকে ‘আলহামদুল্লাহ’ লিখে পোস্ট করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর