সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ভারত থেকে আবারো এলো ১৯০০ মেট্রিক টন আলু

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

রাইসুল ইসলাম অপু ,যশোর প্রতিনিধি :

ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে মালবাহী ওয়াগন ট্রেনে আবারো এক হাজার ৯০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। এই আলুগুলো ভারতের পাঞ্জাবের জালানধার শহর থেকে আমদানি হয়ে বেনাপোল রেল স্টেশনে পৌঁছেছে।

 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পণ্য চালানটি বেনাপোল বন্দর এসে পৌঁছায়।

এর আগে, গত ১৩ ডিসেম্বর প্রথমবারের মতো বেনাপোল বন্দর দিয়ে মালবাহী ওয়াগন ট্রেনে ভারতের পাঞ্জাব থেকে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে।

 

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহের জানান, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের সাজ্জাদ এন্টারপ্রাইজ নামক এক আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করেন। ভারতের মালদার ডিলাক্স ইন্টারন্যাশনাল নামক রফতানিকারক প্রতিষ্ঠান আলুর চালানটি রফতানি করেন।

তিনি আরও বলেন, ‘একটি ট্রেনের রেকে ৩৮ হাজার ব্যাগ আলু আমদানি হয়েছে। যার ওজন এক হাজার ৯০০ মেট্রিক টন।’

 

সি এন্ড এফ এজেন্ট বাংলাদেশ লজিস্টিক সার্ভিস প্রাইভেট লিমিটেড এর প্রতিনিধি ফারুক ইকবর ডাবলু বলেন, ‘ভারত থেকে ট্রেনের একটি রেকে এক হাজার ৯০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। পণ্য চালানটি ছাড় করানের জন্য বেনাপোল কাস্টম হাউজে কাগজপত্র সাবমিট করা হয়েছে। কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম সম্পন্নের পর ট্রেনটি নওয়াপাড়ায় খালাস করা হবে। নওয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর