মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার সোনাতুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার রাতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৭নং সব্দালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সাবেক সহ-সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান।
সমাজ সেবক রুহুল কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সমাজসেবক মো. ওলিয়ার রহমান, প্রবাসী মাহফুজার রহমান, সাবেক ইউপি সদস্য ফয়জুর রহমান, সাবেক ছাত্রদল নেতা কামরুল হাসান প্রমুখ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আইন বিষয়ক সম্পাদক মো. আবেদ আলী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি’র নেতাকর্মী ছাড়াও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে স্থানীয় শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।