মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ফুলের রাজধানী খ্যাত গদখালি ফুলের বাজার থেকে ফুল কিনলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা।

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

রাইসুল ইসলাম অপু ,যশোর প্রতিনিধি :

ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি ফুলের বাজার ঘুরে গেলেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। চলতি পথে গদখালীর বাজার থেকে ফুল কিনে অভিভূত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও যশোরের মেয়ে জাতীয় দলের খেলোয়াড় সানজিদা আক্তার মেঘলা।

সাতক্ষীরা থেকে ফেরার পথে রবিবার (১৫ ডিসেম্বর) সকালে যশোরের ঝিকরগাছার গদখালীর ফুলের রাজ্যে কিছু সময়ের জন্য দাঁড়ান। এ সময় তিনি রাস্তার ধারে দাঁড়ানো চাষিদের কাছ থেকে গোলাপ ও জারবেরা ফুল কেনেন।

 

তিনি জানান বন্ধুর এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে সাতক্ষীরায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ক্ষণিকের জন্য সময় কাটান গদখালীতে।

তিনি আরো বলেন, ‘ আমাদের আসলে বাগানে যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু যাওয়া হয়নি। এখান থেকে তাজা ফুল কিনে খুব ভালো লাগছে। ফ্লাইটের সময় হয়ে গেছে তা না হলে আরও কিছুক্ষণ সময় অতিবাহিত করতাম এখানে।

 

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় সানজিদা আক্তার মেঘলা বলেন, ‘আমি যেহেতু স্থানীয় তাই আমার কাছে এখানকার ফুল সবসময় ভালো লাগে। আমি বাড়ি এলে মন রিফ্রেস করতে এখানে ঘুরতে আসি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর