সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আশুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধব্বনির মধ্য দিয়ে দিবসটির শুরু হয়। ১৬ ডিসেম্বর সোমবার আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে স্বাধীনতার মুক্তিযোদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ,স্বাস্থ্য বিভাগ, আশুগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আশুগঞ্জ থানার অফিসার ইনর্চাজ বিল্লাল হোসেন,আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শাহাজাহান সিরাজ,সাধারন সম্পাদক হাবিবুর রহমান,ডা.আব্দুল্লা আল মাহমুদ নজরুল,বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খন্দকার বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের,এসময় উপস্থিত ছিলেন উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা সহ আরও অনেকে।সংবর্ধনা শেষে মুক্তিযোদ্ধাসহ সকলের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন হয়।এছাড়াও বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর