সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরের মনিরামপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

যশোরের মনিরামপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর এক আরোহী ইমন হোসেন (২০)।

 

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে যশোর-চুকনগর সড়কের চালকিডাঙ্গা সিটিকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটেছে।

 

নিহত দুই জন হলেন, যশোর শহরের খড়কি এলাকার মুনসুর আলীর ছেলে হাফিজুর রহমান (৫৫) ও মনিরামপুরের হরেরগাতী গ্রামের আহাদ আলীর ছেলে আশরাফুল (১৫)।

নিহতদের মধ্যে হাফিজুর রহমানের লাশ যশোর জেনারেল হাসপাতালে ও আশরাফুলের লাশ মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত ইমন হোসেনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও মনিরামপুর ফায়ার সার্ভিসের সুত্রে জানা যায়, রোববার দুপুর ১২ টার দিকে দ্রুত গতিতে দুটি মোটরসাইকেল যশোর ও মনিরামপুরের দিক থেকে যাচ্ছিল। দুটি মোটরসাইকেলের মধ্যে একটিতে ছিলেন দুইজন। বাকিটিতে ছিলেন একজন। মোটরসাইকেল দুটি চালকিডাঙ্গা সিটিকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়ে তিনজনই রাস্তার উপর সিটকে পড়েন। এতে ঘটনাস্থলে আশরাফুল নিহত হন। হাফিজুর ও ইমনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক হাফিজুরকে মৃত ঘোষণা করেন। মনিরামপুর থানার উপপরিদর্শক হাসান আলী সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোটরসাইকেল দুটির মুখামুখি সংঘর্ষের সময় ঘটনাস্থলের কাছাকাছি যশোরগামী একটি কাভার্ডভ্যান ছিল। ধারণা করা হচ্ছে মোটরসাইকেল দুটোর সংঘর্ষের পর আরোহীদের সাথে কাভার্ড ভ্যানের ধাক্কা লাগে। সেই সন্দেহে স্থানীয়দের সহায়তায় কাভার্ডভ্যান হেফাজতে নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর