মাগুরা প্রতিনিধি :
মাগুরা প্রেসক্লাবের প্রয়াত সদস্যবৃন্দ এবং সম্প্রতি প্রেসক্লাবের হিসাব রক্ষক মোহাম্মদ খালিদ এর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
মাগুরা প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার (৩০শে আগষ্ট) বিকালে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এ সময় সাংবাদিক শেখ ইলিয়াস মিথুনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শামীম আহমেদ খান, রবিন শরীফ, সদ্যপ্রয়াত প্রেসক্লাবের কোষাধ্যক্ষ খালিদের পরিবারের সদস্য রাজু আহমেদ প্রমুখ ।

স্মরণ সভায় প্রেসক্লাবের প্রয়াত সদস্যবৃন্দ ও হিসাব রক্ষক মোহাম্মদ খালিদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি হাবিবুর রহমান। স্মরণ সভায় মাগুরা প্রেসক্লাবের সাংবাদিক ,সুধীজন ও খালিদের পরিবারের সদস্যবর্গ উপস্থিত ছিলেন ।