সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে ১’শ গ্রাম গাঁজাসহ মাদকসেবী আটক

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

 

 

মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামের মৃত ফাহিদুল খাঁর ছেলে মো. মিজানুর রহমান খাঁ (৫৫) মাদক সেবনরত অবস্থায় ১’শ গ্রাম গাঁজাসহ আটক হয়েছে। রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের তখলপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

 

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস মিজানুর রহমান খাঁ কে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করে। পরে তার কাছ থেকে ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

 

 

সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস জানান, মাদকসেবী মিজানুর রহমানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ৩’শ টাকা অর্থদণ্ড ও ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর