জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
আশুগঞ্জে ২০ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যান সহ এক মাদককারবারীকে আটক করেছে আশুগঞ্জ থানা পুলিশ। তার নাম মো: শাওন মিয়া প্রকাশ জয় (২২)।
আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ভোর বেলা গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানাধীন আড়াইসিধা এলাকার এমভি এগ্রো ফুড ইউনিট-৩ এর সামনে পাকা রাস্তার পূর্ব পাশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ উক্ত অভিযান চালায়।
আশুগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) দীপক
কুমার পাল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন এবং ঘটনাস্থল থেকে ২০কেজি গাঁজা ও পিকভ্যান সহ মো: শাওন মিয়া প্রকাশ জয় (২২) কে আটক করে। তার সাথে থাকা অপর একজন দৌড়ে পালিয়ে যায়।
শাওন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মৃত আক্কাছ মিয়ার ছেলে।
এ বিষয়ে দুইজনকে আসামী করে আশুগঞ্জ থানার এসআই(নিরস্র) মোঃ রমজান আলী মিয়া বাদি হয়ে ৩০ আগষ্ট-২০২৪ শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ ৩৬(১) স্মরণির ১৯(গ)/৩৮/৩৯ মোতাবেক একটি মামলা দায়ের করেন।মামলা নম্বর-জিআর-১৩৪,আশুগঞ্জ থানার এফআইআর নং-১৫।
আসামীরা হলেন মো: শাওন মিয়া প্রকাশ জয় (ড্রাইভার)(২২), পিতা-মৃত আক্কাছ মিয়া, মাতা-মৃত রহিমা বেগম ,স্থায়ী: গ্রাম- রাধিকা (জাঙ্গাল, আক্কাছ মিয়ার বাড়ি, সুলতানপুর ইউনিয়ন) , উপজেলা/থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, বর্তমান: গ্রাম- গোকর্ণঘাট (মিলন মিয়ার বাড়ির ভাড়াটিয়া) , উপজেলা/থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, ২. মোঃ পিয়াস মিয়া(৩১), পিতা-মোঃ ফজলু মিয়া প্রকাশ ভোলা, মাতা-জোসনা বেগম ,স্থায়ী: গ্রাম- কান্দিপাড়া (মাইমুল হাটি, খালপাড়), বাসা নং-১০৩, পৌরসভা,) , উপজেলা/থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলাঃ
ব্রাহ্মণবাড়িয়া।
মামলার সকল প্রস্তুতি শেষে গ্রেফতারকৃত আসামীকে কোর্টে প্রেরন করা হয়।