মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার পেশাজীবি থানার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে শহরের ঈদগাহ ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী যশোর জেলার পেশাজীবি থানার সভাপতি খন্দকার রশীদুজ্জামান রতন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী যশোর জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্টের পরে জামায়াতে ইসলামীর প্রতি মানুষের প্রত্যাশা বেড়ে গেছে। আগামী নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জের। নির্বাচনের মাধ্যমে আগামীতে কারা ক্ষমতায় আসবে মানুষ এটা দেখতে অধির আগ্রহে রয়েছে।

 

তিনি আরও বলেন, আগামী ২৭ ডিসেম্বর যশোরে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের কর্মী সম্মেলনে প্রায় দুই লক্ষ লোকের সমাগম ঘটানো হবে। এজন্য নেতাকর্মীদের সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহবান জানান তিনি।

 

উক্ত অনুষ্ঠানে জামায়াতে ইসলামী যশোর জেলার পেশাজীবি থানার নবনির্বাচিত কমিটির নাম ঘোষনা করা হয়।

 

পেশাজীবি থানার নবনির্বাচিতরা হলেন, সভাপতি খন্দকার শরীদুজ্জামান রতন, সেক্রেটারি আবু ফয়সাল, অফিস সম্পাদক গাওছুল আযম, মানবসম্পদ ওলামা সম্পাদক রেজাউল করিম, বায়তুলমাল সম্পাদক ইকবাল হুসাইন খান, তারবিয়াত সম্পাদক সৈয়দ শামসুল ইসলাম, সমাজ কল্যাণ ও প্রচার সম্পাদক মো: রেজওয়ান হোসেন, স্বাস্থ্য সেবা সম্পাদক মো: জাহাঙ্গীর কবীর, শিক্ষা সম্পাদক মাস্টার জাকির হোসেন, সদস্য ডা. শরীফুজ্জামান রঞ্জু, তালিমুল কুরআন হাফেজ আজমল হুসাইন।

 

পেশাজীবি থানার সেক্রেটারি আবু ফয়সালের সঞ্চালনায়

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভিপি আব্দুল কাদের, হাফেজ আজমল হুসাইন, শামসুল ইসলাম, গাউসুল আযম প্রমুখ।

 

অনুষ্ঠানে শহরের খোলাডাঙ্গা সার গোডাউনের পাশে গাজীর বাজারে শহীদ আমিনুল ইসলাম সজল হত্যার প্রতিবাদ এবং হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর