মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

সাবেক মেয়র ও চেয়ারম্যানের দখলে থাকা ৩০০ বিঘা জমি উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

যশোর প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমানের দখলে থাকা ৩০০ বিঘা সরকারি জমি অবশেষে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধারের পর বাঁশের খুঁটি ও লাল পতাকা দিয়ে এসব জমির সীমানা চিহ্নিত করে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. কাজী নাজিব হাসান।

তিনি জানান, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাদের নিয়ে সরকারি জমি দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেন। সব ধরনের অনিয়ম ও দখলদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন জানান, শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ৩৬নং বাহাদুরপুর মৌজায় ৩টি দাগে বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি ৩০০ বিঘা জমি দখলে নিয়ে বিশাল মাছের ঘের করে ব্যবসা পরিচালনা করে আসছিল। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে অভিযান চালিয়ে অবৈধভাবে দখল করা এসব জমি উদ্ধার করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর