মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে সড়কে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

রাইসুল ইসলাম অপু ,যশোর প্রতিনিধি :

যশোরের অভয়নগরে ট্রাকের চাপায় ইসমাইল বিশ্বাস (৪০) ও মহাসিন মল্লিক (৩৪) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ইসমাইল বিশ্বাস অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামের ইব্রাহিম বিশ্বাসের ছেলে ও মহাসিন মল্লিক একই গ্রামের দাউদ মল্লিকের ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে নওয়াপাড়া শহরে যাচ্ছিলেন ইসমাইল বিশ্বাস ও মহাসিন মল্লিক। পুড়াখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়। এ সময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের আগুন নিয়ন্ত্রণ করে।

 

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবাদুল করিম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্রাকের আগুন নিয়ন্ত্রণ আনা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর