আলী হোসেন বিজয়নগরসংবাদ দাতা (ব্রাহ্মণবাড়িয়া)
বিজয়নগর উপজেলায় পবিত্র হজ্ব ওমরা পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় ১ বছরের শিশু সন্তান সহ ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছে।
নিহতরা হলেন ১। রাইছা (১১ মাস), পিতা-মানিক মিয়া, মাতা-রুনা বেগম, সাং- রামপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ।
২। ফজিলাতুন্নেছা (৭৫), স্বামী-মৃত লুতু মিয়া, সাং-ধরমন্ডল, থানা- নাছিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
৩. পাভেল মিয়া (৩০, গাড়ি চালক) পিতা-লোকমান মিয়া, সাং-হরিপুর, থানা-নাছিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া,
আহতরা হলেন, ১। আবু হানিফ (৪০), পিতা-মৃত হাজী আব্দুল কাদির, ২। রুনা আক্তার (৩৫), স্বামী- মানিক মিয়া,৩। সাফিয়া বেগম (৬০), স্বামী- মৃত হাজী আব্দুল কাদির, সর্ব সাং-রামপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, ৪। তানভীর (১০), পিতা-মিজান মিয়া, সাং-বুধন্তি, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৫। আব্দুল হামিদ মাসুদ (৬০), পিতা-মৃত শহিদ মিয়া, সাং-রামপুর, ৬। মোঃ বিল্লাল হোসেন (৩০), পিতা- হাজী আব্দুল ছোবান, সাং-রামপুর, সর্ব থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ।
বুধবার ১১ ডিসেম্বর ভোর সাড়ে ৫ টায় উপজেলার বুধন্তি ইউপির বারঘরিয়া নামক স্থানে ঢাকা- সিলেট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায় বালু বাহী রেজিঃ বিহীন ড্রাম ট্রাক সিলেট দিক থেকে ঢাকামুখী যাওয়ার সময় রং সাইডে- বাম থেকে ডানে চলে যায়, এতে পিকআপ রেজিঃ নং ঢাকা মেট্রো-ন-২১-৪০৩৬ এবং হায়েস গাড়ী রেজিঃ নং ঢাকা মেট্রো-চ-১৫-৩১১৩ এর সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে হায়েস এবং পিকআপ গাড়ি দুমড়ে মুছে যায়। হায়েসের মধ্যে থাকা যাত্রীরা দুর্ঘটনাস্থলে ২ জন মারা যায় এবং ৬ জন আহত হয়।
হায়েস গাড়ি চালক পাবেল মিয়ার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সে মারা যায়।
এ বিষয়ে খাটিহাতা হাইওয়ে থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ড্রাম টাকের চালক হেলপার পালাতক, দুর্ঘটনা কবলিত তিনটি জনকে হাইওয়ে থানায় আনার ব্যবস্থা করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।