সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে মুক্তাদির রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে মুক্তাদির রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মুক্তাদির রহমান স্মৃতি সংসদের আয়োজনে উপজেলার টিকারবিলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলার মোট ৮ টি দল অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতি ক্রিকেট একাদশ টিকারবিলা এলিট ক্লাবকে ৩৫ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতি ক্রিকেট একাদশের খেলোয়াড় এনামুল হোসেন।

বিজিবি সৈনিক মো. সাবু হোসেনের উদ্যোগে ও আমলসার ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তাূদির রহমানের সহধর্মিণী সামসুন্নাহার রুবি, শ্রীপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মো. আফজাল মণ্ডল প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর