সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :

মাগুরার শ্রীপুর উপজেলার কমলাপুর গ্রামে শুক্রবার সকালে ব্রিগেডিয়ার জেনারেল এম. আর. খান ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁর পুত্র প্রফেসর ডাঃ ইকবাল মাসুদ খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরার শ্রীপুর উপজেলার ৪ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।


উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুব-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপি নেতা ইকবাল আক্তার খান কাফুর।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট আবদুর রশিদ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মকিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ উপজেলার রায়নগর গ্রামের ফরহাদ হোসেন, বরইচারা গ্রামের মুত্তাকিন বিল্লাহ, নোহাটা গ্রামের আসিফ ইকবাল রাব্বি, শ্রীপুর গ্রামের শাহরিয়ার সোহান এর প্রত্যেক পরিবারের কাছে ৩০ হাজার করে নগদ টাকা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সাবেক ও বর্তমান সভাপতি -সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর