সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে নিখোঁজের তিনদিন পর চার সন্তানের জননীর লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

যশোরের চৌগাছায় নিখোঁজের তিনদিন পর চার সন্তানের জননী রাবেয়া বেগমের (৪৮) লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে চৌগাছা থানা পুলিশ উপজেলার বাঘারদাড়ি গ্রামের নিহতের বাড়ীর সন্নিকটে টিউবওয়েলের ময়লা পানি গিয়ে যে গর্ত পরে সেখান থেকে নিহতের লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বাঘারদাড়ি গ্রামের রবিউল ইসলামের স্ত্রী চার সন্তানের জননী রাবেয়া বেগম (৪৮) গত রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার সময় পাশের বাড়ীর জৈনক এক ব্যক্তির বাড়ীতে টেলিভিশন দেখতে যান। টেলিভিশন দেখা শেষ করে তিনি বাড়ীর উদ্দেশ্যে রওনা হন। কিন্তু তিনি আর বাড়ীতে ফিরে আসেননি। নিহতের সন্তানরা অনেক খোঁজাখুজি করেন। তারপরও তাকে খুজে পাওয়া যায়নি। এভাবে তিনদিন অতিবাহিত হয়। এই অবস্থায় নিহতের মেয়ে তানজিলা খাতুন মঙ্গলবার সকালে মাকে খোঁজার জন্য আশেপাশে খোঁজ নিতে থাকে। এ সময় তাজুল ইসলামের বাড়ীর পাশে মায়ের ব্যবহৃত একটি জুতা ও ছোট টর্চ লাইট পড়ে থাকতে দেখে। একই সাথে কোনো কিছু টেনে নেয়ার চিহ্ন মাটিতে লক্ষ্য করে। এরই সূত্র ধরে ওই বাড়ীর টিউবওয়েলের পানি ফেলা গর্তে দেখে মায়ের ওড়নার কিছু অংশ ভেসে আছে। এই অবস্থায় তানজিলা খাতুন গর্তে নেমে মায়ের নিথর দেহ খুঁজে পায়।
এ সময় তিনি চিৎকার দিয়ে কাঁদতে থাকেন। তার কান্নকাটির শব্দে আশেপাশের লোকজন ছুটে আসে। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর নিহতের শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান। এ সময় তিনি পুলিশকে গুরুত্বের সাথে তদন্তের নির্দেশ দেন। এ ঘটনায় তাজুল ইসলামের পরিবারের লোকজন ও তামিম পলাতক রয়েছে। স্থানীয়রা সন্দেহের তীর তামিমের দিকে করছে।

নিহতের ছেলে আলামিন জানান, বিগত পাঁচ মাস আগে পাশের বাড়ীর তাজুল ইসলামের ছেলে তামিমের সাথে আমাদের পারিবারিক ঝগড়া হয়। এ সময় তামিম গাছিদা নিয়ে আমাদের উপর হামলা চালানোর চেষ্টা করে। একই সাথে বিভিন্ন হুমকি দেয়। তামিমদের টিউবওয়লের গর্তে মায়ের লাশ পাওয়া গেছে। এই হত্যার সাথে তামিম ও তার পরিবারের লোকজন জড়িত বলে তিনি জানান।

এদিকে স্থানীয়রা জানান, তাজুল ইসলামের ছেলে তামিম একাধিকবার রাবেয়া বেগমকে অবৈধ সম্পর্কের জন্য প্রস্তাব দেয়। এই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে খুন করা হতে পারে ধারণা করছেন তারা।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ পায়েল হোসেন জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ যশোর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অপরাধীদের গ্রেফতারে ইতোমধ্যে পুলিশ তৎপর রয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর