শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শালিখায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা আনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ গতকাল বিকাল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাগুরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন, উপজেলা জামায়াতি ইসলামের সেক্রেটারী মোঃ শাহিনুর রহমান,সহকারী সেক্রেটারী নায়েব আলী বিশ্বাস, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ,যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ সন্ধী,ছাত্র প্রতিনিধি ফারদিন সুমন৷ এছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও নারী সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানে ৫ জন জয়ীতাকে বিভিন্ন ক্যাটাগরীতে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কিশোর কিশোরী ক্লাবের জেন্ডারপ্রোমোটার হোসাইন আলী৷