সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে উন্মুক্তজলাশয়ে মাছের পোনা অবমুুক্তকরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১১৩ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :

মাগুরার শ্রীপুরে ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার কুমার নদসহ কয়েকটি উন্মুক্ত জলাশয়ে মাছের পেনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে কুমার নদের কাজলি বাজার ঘাটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম শরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সুদিব বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী, মাগুরা খামার ব্যবস্থাপক তৌহিদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হুসাইন রাসেল, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. পান্না খাতুন প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী জানান, উপজেলার কুমার নদের কাজলি খেয়াঘাট, হরিন্দী আশ্রয়ন প্রকল্পের পুকুর, সাচিলাপুর আশ্রয়ন প্রকল্পের পুকুর, বরিশাট আশ্রয়ন প্রকল্পের পুকুরে উন্মুক্ত জলাশয়ে প্রায় সর্বমোট ৩’শ ২২ কেজি বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর