সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা প্রতিনিধিঃ

মাগুরার শালিখায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’২০২৪ পালিত হয়েছে। দিবসে এ বছরের আলোচ্য বিষয় “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”। সোমবার সকাল ৯’টায় দুর্নীতিদমন কমিশন সমন্বিত ও উপজেলা প্রশাসন  আয়োজিত উপজেলা কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। এরপর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়৷ মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ৷ বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম,উপজেলা বিএনপির আহ্বায়ক আনিচুর রহমান মিল্টন, সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, উপজেলা জামাতের সহ সাধারন সম্পাদক  মোঃ নাযেব আলী, থানার সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া,ছাত্র প্রতিনিধি ফারহান ইসলাম শাকিল প্রমূখ৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর