সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বানভাসি মানুষের জন্য টাকা পাঠালেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১০১ বার পঠিত

মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি

বানভাসি মানুষের কষ্ট লাগবে এবার এগিয়ে আসলেন মাগুরা শ্রীপুর উপজেলার সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী। টানা এক সপ্তাহ বিভিন্ন জায়গায় অর্থ উত্তোলন করে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার একাউন্ট নাম্বারে ৯২ হাজার ১২০ টাকা পাঠিয়েছেন তারা। সোনালী ব্যাংক মাগুরার শ্রীপুর শাখার মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় এই টাকা পাঠানো হয়। শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আকাশকুণ্ড এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বানভাসি মানুষের সহযোগিতা করার জন্য শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আকাশ কুন্ডু, নাফিজা মাহমুদা,কনক মুন্সি, সজল শেখ, আল -ইমরান ও রিয়াদ খান শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহার সাথে পরামর্শ করেন। অধ্যক্ষ নির্মল সাহার পরামর্শে ও দিকনির্দেশনায় তারা গত এক সপ্তাহ ধরে উল্লিখিত ৯২ হাজার ১২০ টাকা উত্তোলন করেন। উত্তলিত অর্থ গতকাল বৃহস্পতিবার সোনালী ব্যাংক শ্রীপুর শাখার মাধ্যমে প্রধান উপদেষ্টার একাউন্ট নাম্বারে পাঠিয়ে দেওয়া হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর