মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ শাহরিয়ার সোহানের বাড়িতে যান মাগুরার শ্রীপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অবদান রাখা শিক্ষার্থীরা। শনিবার দুপুরে শিক্ষার্থীরা শ্রীপরে শহীদ শাহরিয়ার সোহানের বাড়িতে যান এবং সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অবদান রাখা শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. মুজাহিদ, মো. সোহান আহম্মেদ, মো. শাহিন, মোছা. নাফিজা খাতুন, মোছা. জেসি খাতুন, মো. রিফাত হোসেন, মো. রিয়াজ আহম্মেদসহ আরো অনেকেই।