সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে অবৈধ ভারতীয় পণ্যের বিশাল চালান জব্দ

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ বার পঠিত

আলী হোসেন ,বিজয়নগর সংবাদদাতা (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানের বিরুদ্ধে সাফল্য অর্জন। সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) বিশেষ টহলদল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৩ টায় বিজয়নগর উপজেলার চান্দুরা ইউপির চান্দুরা বাইপাস এলাকায় পরিচালিত অভিযানে প্রায় ৪৩ লক্ষ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
জব্দকৃত পণ্য:ভারতীয় সিগারেট: ৬৪৬ কার্টুন
চশমা: ১,৩৭০ পিস, জনশন বেবি সোপ: ১,৭৫০ পিস, কাবেরী মেহেদী: ২,৮৭০ পিস, কুয়াকার ওট্স (শিশুখাদ্য): ৬৩ কেজি।
বিজিবি জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়, তবে ফেলে যাওয়া অবৈধ পণ্যগুলো নিয়ম অনুযায়ী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪৩,৭৪,৪০০ টাকা। এগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সরাইল ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান প্রতিরোধে তারা সর্বদা সজাগ এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর