সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

রাতের আধারে আ.লীগ নেতার গাছ কেটে নিল বিএনপি নেতার সমর্থকরা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি :

যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুলের জমি থেকে রাতের আঁধারে ২০ টি বড় বড় মেহগনি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি সমর্থকদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার ভোর রাতে বাগআঁচড়ার ঘোষপাড়া মাঠের জমি থেকে এ গাছগুলো কেটে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল গত ৫ আগস্টের পর থেকে পালাতক। আর এ সুযোগে তৃপ্তি গ্রুপের নেতা কুদ্দুস আলী বিশ্বাসের নির্দেশে শার্শা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন ও যুবদল নেতা মাসুদের নেতৃত্বে বাগআঁচড়া এলাকার তৌহিদ, উজ্জ্বল, সবিনুর, সাগর, রনি, শাকিব, কাঠ জাহিদসহ অজ্ঞতনামা ২০/৩০ জনের একটি দল চাইনিজ কুড়াল ও বোমা নিয়ে মহড়া দিয়ে ঘোষপাড়ার মাঠে বকুল চেয়ারম্যানের দুই বিঘা জমি থেকে বড় সাইজের ২০ টি মেহগনি গাছ কেটে নিয়ে যায়।
পরে যুবদল নেতা মাসুদের নেতৃত্বে ৮/১০ জনের একটি দল বাগআঁচড়া বাজারে দিনভর সশস্ত্র মহড়া দেয় এবং বকুল চেয়ারম্যানের বাড়ি ভাংচুর করলে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ব্যাপারে অভিযুক্ত যুবদল নেতা মাসুদ জানান, বকুল চেয়ারম্যানের কাছে তিনি ২০ লাখ টাকা পাবেন। তাকে পাওয়া যাচ্ছে না বলে তিনি তার গাছ কেটে নিয়ে বিক্রি করে কিছু টাকা আদায় করছেন।

এবিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আব্বাস জানান, সাবেক চেয়ারম্যান বকুলের বাড়িতে হামলা হচ্ছে খবর জানার সাথে সাথে আমি বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে টিমসহ ওখানে পাঠায় এবং পরবর্তীতে আমিও ওই বাড়ি গিয়েছিলাম। তাদেরকে মামলা করতে বলে এসেছি। মামলা করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর